ওঁ নমো ভগবতে বাসুদেবায়
শ্লোক ১
শৌনক উবাচ
গীতায়াশ্চৈব মাহাত্মং য্থাবৎ সূত মে বদ৷
পুরা নারায়্ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম্ ॥১॥
অর্থ: শৌনক ঋষি বললেন, হে সূত, পুরাকালে নারায়্ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস-কথিত গীতামাহাত্ম্য আমাকে বলুন৷
শ্লোক ২
সূত উবাচ
ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্ধি গুপ্ত তমং পরম্৷
শক্যতে কেন তদ্বক্তুং গীতামাহাত্ম্যমুত্তমম্ ॥২॥
অর্থ: সূত গোস্বামী বললেন, হে ভগবন্, আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন৷ যা পরম গোপনীয়্তম সেই উত্তম গীতামাহাত্ম্য কে বলতে সমর্থ ?
শ্লোক ৩
কৃষ্ণো জানাতি বৈ সম্যক্ কিঞ্চিৎ কুন্তীসুতঃ ফলম্ ৷
ব্যাসো বা ব্যাসপুত্রো যা যাজ্ঞবল্ক্যোহ্থমৈথিলঃ ॥৩॥
অর্থ: শ্রীকৃষ্ণই তা সম্যকভাবে জানেন৷ কুন্তীপুত্র অর্জুন তার কিঞ্চিৎ ফল জানেন৷ আর ব্যাসদেব, শুকদেব, যাজ্ঞবল্ক্য ও রাজর্ষি জনক তাঁরাও কিছু কিছু জ্ঞাত আছেন৷
শ্লোক ৪
অন্যে শ্রবণতঃ শ্রুত্বা লেশং সংকীর্তয়ন্তি চ৷
তস্মাৎ কিঞ্চিদ্ বদাম্যত্র ব্যাসস্যাস্যান্ময়া শ্রুতম্ ॥৪॥
অর্থ: এছাড়া অন্যেরা পরম্পরা ধারায় শ্রবণ করে তার লেশ মাত্র কীর্তন করে থাকেন৷ আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তারই কিঞ্চিৎ এখানে বলছি ৷
শ্লোক ৫
সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ৷
পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ॥৫॥
অর্থ: এই গীতোপনিষদ্ ভগবদ্ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন৷ অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন৷
শ্লোক ৬
সারথ্যমর্জুনস্যাদৌ কুর্বন্ গীতামৃতং দদৌ৷
লোকত্রয়োপকারায় তস্মৈ কৃষ্ণাত্মনে নমঃ ॥৬॥
অর্থ: যে কৃষ্ণ অর্জুনের সারথ্য স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্যে এই গীতামৃত প্রদান করেছেন, আমি প্রথমেই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই৷
শ্লোক ৭
সংসার সাগরং ঘোরং ত্যক্তুমিচ্ছতি যো নরঃ৷
গীতানাবং সমাসাদ্য পারং যাতি সুখেন সঃ ॥৭॥
অর্থ: যে ব্যক্তি ঘোর সংসার-সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারেন৷
শ্লোক ৮
গীতাজ্ঞানং শ্রুতং নৈব সদৈবাভ্যাস্যযোগতঃ৷
মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা যাতি বালকহাস্যতাম্ ॥৮॥
অর্থ: গীতাজ্ঞান শ্রবণ না করেই যে মূঢ়াত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষলাভ করতে চায়, তাকে বালকেরাও উপহাস করে৷
শ্লোক ৯
যে শৃন্বন্তি পঠন্ত্যেব গীতাশাস্ত্রমহর্নিশম্৷
ন তে বৈ মানুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়ঃ ॥৯॥
অর্থ: যাঁরা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, তাঁরা কথনই সাধারণ মানুষ নন, তাঁরা নিশ্চিত দেবতুল্য, এতে সংশয় নেই৷
শ্লোক ১০
গীতাজ্ঞানেন সম্বোধং কৃষ্ণঃ প্রাহার্জুনায় বৈ৷
ভক্তিতত্ত্বং পরং তত্র সগুণং বাথ নির্গুণম্ ॥১০॥
অর্থ: ভগবান কৃষ্ণচন্দ্র গীতাজ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধনার্থ সগুণ ও নির্গুণ পরম ভক্তিতত্ত্ব কীর্তন করেছিলেন৷
শ্লোক ১১
সোপানাষ্টাদশৈরেবং ভুক্তিমুক্তিসমুচ্ছ্রিতৈঃ৷
ক্রমশো চিত্তশুদ্ধিঃ স্যাৎ প্রেমভক্ত্যাদি কর্মসু ॥১১॥
অর্থ: এভাবে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান বিশিষ্ট গীতাজ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয় এবং ক্রমশ প্রেমভক্তিতে অধিকার জন্মে৷
শ্লোক ১২
সাধোর্গীতাম্ভসি স্নানং সংসারমলনাশনম্৷
শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তিস্নানং বৃথৈব তৎ॥১২॥
অর্থ: এই গীতারূপ সলিলে স্নান করে সাধুব্যক্তিরা সংসার মল মুক্ত হন৷ কিন্তু শ্রদ্ধাহীন জনের সেই স্নান হস্তিস্নানের মতো বৃথা হয়ে থাকে৷
শ্লোক ১৩
গীতায়াশ্চ ন জানাতি পঠনং নৈব পাঠনম্৷
স এব মানুষে লোকে মোঘকর্মকরো ভবেৎ ॥১৩॥
অর্থ: যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না, সেই ব্যক্তি মানব সমাজে অনর্থ কর্মকারী৷
শ্লোক ১৪
তস্মাদ্ গীতাং ন জানাতি নাধমস্তৎপরো জনঃ৷
ধিক্ তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম্ ॥১৪॥
অর্থ: অতএব গীতাতত্ত্ব যে জানে না, তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই৷ তার কুল, শীল, বিজ্ঞান ও মনুষ্যদেহে ধিক্ ৷
শ্লোক ১৫
গীতার্থং ন বিজানাতি নাধমস্তৎপরো জনঃ৷
ধিক্ শরীরং শুভং শীলং বিভবন্তদ্ গৃহাশ্রমম্ ॥১৫॥
অর্থ: যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর নেই৷ তার সুন্দর দেহ, তার চরিত্র, তার বৈভব, তার গৃহ আশ্রম সবই ধিক্৷
শ্লোক ১৬
গীতাশাস্ত্রং ন জানাতি নাধমস্তৎপরো জনঃ৷
ধিক্ প্রারব্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজাং দানং মহত্তমম্ ॥১৬॥
অর্থ: যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না, তার অপেক্ষা অধম জন আর নেই, তার প্রারব্ধ কর্মে ধিক্, তার প্রতিষ্ঠায় ধিক্, তার পূজা, দান, মহত্ত্ব সমস্তই ধিক্৷
শ্লোক ১৭
গীতাশাস্ত্রে মতির্নাস্তি সর্বং তন্নিষ্ফলং জগুঃ৷
ধিক্ তস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠাং তপো য্শঃ ॥১৭॥
অর্থ: গীতাশাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তই নিষ্ফল বলে কথিত হয়৷ তার জ্ঞানদাতাকে ধিক্, তার ব্রতে ধিক্, তার নিষ্ঠায় ও তপস্যায় ধিক্, তার যশেও ধিক্৷
শ্লোক ১৮
গীতার্থ-পঠনং নাস্তি নাধমস্তৎপরো জনঃ৷
গীতাগীতং ন য্জ্ জ্ঞানং তদ্বিদ্ধ্যাসুরসম্মতম্ ৷
তন্মোঘং ধর্মরহিতং বেদবেদান্তগর্হিতম্ ॥১৮॥
অর্থ: যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না, তার চেয়ে অধম আর নেই৷ যে জ্ঞান গীতায় গীত হয় নি, সেই জ্ঞান নিষ্ফল, সেই জ্ঞান ধর্মরহিত, সেই জ্ঞান বেদ-বেদান্ত গর্হিত এবং অসুর সম্মত জ্ঞান বলে জানবে৷
শ্লোক ১৯
তস্মাদ্ধর্মময়ী গীতা সর্বজ্ঞানপ্রযোজিকা৷
সর্বশাস্ত্রসারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে ॥১৯॥
অর্থ: অতএব গীতাই ধর্মময়ী সর্বজ্ঞান-প্রযোজিকা এবং সর্বশাস্ত্রসার-ভূতা বিশুদ্ধা বলে সর্বত্র সর্বকালে সমাদৃতা৷
শ্লোক ২০
যোহ্ধীতে বিষ্ণুপর্বাহে গীতাং শ্রীহরিবাসরে৷
স্বপন্ জাগ্রৎ চলনতিষ্ঠন্ শত্রভির্ন স হীয়তে ॥২০॥
অর্থ: যে ব্যক্তি বিষ্ণুপর্বদিনে বিশেষত শ্রীহরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়্ন করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থান কালে কখনই শত্রু দ্বারা পরাভূত হন না ৷
শ্লোক ২১
শাল গ্রাম শিলায়াং বা দেবাগারে শিবালয়ে ৷
তীর্থে নদ্যাং পঠেদ্ গীতাং সৌভাগং লভতে ধ্রুবম্ ॥২১॥
অর্থ: যিনি শালগ্রামশিলার সাম নে, দেবাগারে বা শিবালয়ে, তীর্থে ও নদীতটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন৷
শ্লোক ২২
দেবকীনন্দনঃ কৃষ্ণো গীতাপাঠেন তুষ্যতি৷
য্থা ন বেদৈর্দানেন যজ্ঞতীর্থব্রতাদিভিঃ ॥২২॥
অর্থ: দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতাপাঠে যে প্রকার তুষ্ট হন, বেদ অধ্যায়্ন, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হন না৷
শ্লোক ২৩
গীতাধীতা চ যেনাপি ভক্তিভাবেন চিতসা৷
বেদশাস্ত্রপুরাণানি তেনাধীতানি সর্বশঃ ॥২৩॥
অর্থ: যিনি ভক্তিভাবিত চিত্তে গীতা অধ্যয়্ন করেন, বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বতোভাবে তাঁর অধ্যয়্ন করা হয়ে যায়৷
শ্লোক ২৪
যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসু চ৷
যজ্ঞে চ বিষ্ণুভক্তাগ্রে পঠন্ সিদ্ধিং পরাং লভেৎ॥২৪॥
অর্থ: যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম সম্মুখে, সজ্জন সভায়, যজ্ঞে বিশেষত বৈষ্ণবের কাছে গীতাপাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়৷
শ্লোক ২৫
গীতাপাঠঞ্চ শ্রবণং যং করোতি দিনে দিনে৷
ক্রতবো বাজিমেধাদ্যাঃ কৃতাস্তেন সদক্ষিণাঃ॥২৫॥
অর্থ: যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন তাঁর সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ ফল স্বাভাবিকভাবেই লাভ হয়৷
শ্লোক ২৬
যঃ শৃণোতি চ গীতার্থং কীর্তয়ত্যেব যঃ পরম্৷
শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স প্রযাতি পরং পদম্ ॥২৬॥
অর্থ: যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ-কীর্তন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন৷
শ্লোক ২৭-২৮
গীতায়াং পুস্তকং শুদ্ধং যোহর্পয়ত্যেব সাদরাৎ৷
বিধিনা ভক্তিভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ॥২৭॥
য্শঃ সৌভাগ্যমারোগ্যং লভতে নাত্র সংশয়ঃ৷
দয়িতানাযং প্রিয়ো ভূত্বা পরমং সুখমশ্নুতে ॥২৮॥
অর্থ: যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে, তাঁর ভার্যা প্রিয়া হয়৷ এবং তিনি য্শ, সৌভাগ্য, আরোগ্য লাভ করেন৷ এতে সন্দেহ নেই৷ অধিকন্তু প্রিয়্জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ ভোগ করেন৷
শ্লোক ২৯-৩১
অভিচারোদ্ভবং দুঃখং বরশাপাগতঞ্চ যৎ৷
নোপসর্পতি তত্রৈব যত্র গীতার্চানং গৃহে ॥২৯॥
তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধির্ভবেৎ ক্বচিৎ৷
ন শাপো নৈব পাপঞ্চ দুর্গতির্নরকং ন চ ॥৩০॥
বিস্ফোটকাদয়ো দেহে ন বাধন্তে কদাচনঃ৷
লভেৎ কৃষ্ণপদে দাস্যং ভক্তিঞ্চাব্যভিচারিণীম্ ॥৩১॥
অর্থ: যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনও অভিশাপ বা অভিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না ৷ কখনও সেখানে ত্রিতাপ ক্লেশ, শাপ, পাপ, দুর্গতি বা নরকভয় থাকে না ৷ কখনও বিস্ফোটকাদি পীড়া দেহে জন্মে না ৷ সেখানকার জনগণ শ্রীকৃষ্ণপাদপদ্মে অব্যভিচারিণী দাস্য-ভক্তি লাভ করেন ৷
শ্লোক ৩২
জায়তে সততং সখ্যং সর্বজীবগণৈঃ সহ ৷
প্রারব্ধং ভুঞ্জতো বাপি গীতাভ্যাসরতস্য চ ৷
স মুক্তঃ স সুখী লোকে কর্মণা নোপলিপ্যতে ॥৩২॥
অর্থ: গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সংগে তাঁর সখ্যভাব উৎপন্ন হয় ৷ সে ব্যক্তি মুক্ত ও সুখী ৷ এ জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না ৷
শ্লোক ৩৩
মহাপাপাতিপাপানি গীতাধ্যায়ী করোতি চেৎ ৷
ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনীদলমম্ভসা ॥৩৩॥
অর্থ: গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ, অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাঁকে পদ্মপত্রজলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে fix পারে না ৷
শ্লোক ৩৪-৩৫
অনাচারোদ্ভবং পাপমবাচ্যাদি কৃতঞ্চ যৎ ৷
অভক্ষ্যভক্ষজং দোষমস্পৃশ্যস্পর্শজং তথা ॥৩৪॥
জ্ঞানাজ্ঞানকৃতং নিত্যমিন্দ্রিয়ৈর্জনিতঞ্চ যৎ ৷
তৎ সর্বং নাশমায়াতি গীতাপাঠেন তৎক্ষণাৎ ॥৩৫॥
অর্থ: অনাচার-উদ্ভূত পাপ বা অবাচ্য-কথন পাপ, অভক্ষ্য-ভক্ষণ দোষ এবং জ্ঞান-অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ সমস্ত প্রকার পাপই গীতাপাঠে সদ্য বিনষ্ট হয় ৷
শ্লোক ৩৬
সর্বত্র প্রতিভোক্তা চ প্রতিগৃহ্য চ সর্বশঃ ৷
গীতাপাঠং প্রকুর্বাণো ন লিপ্যতে কদাচন ॥৩৬॥
অর্থ: সর্বত্র ভোজন বা সর্বতোভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্টরূপে গীতাপাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন ৷
শ্লোক ৩৭
রত্নপূর্ণা মহীং সর্বাং প্রতিগৃহ্যাবিধানতঃ৷
গীতাপাঠেন চৈকেন শুদ্ধস্ফটিকবৎ সদা ॥৩৭॥
অর্থ: এমন কি অবিধিপূর্বক রত্নপূর্ণা সসাগরা ধরিত্রী প্রতিগ্রহকারীও একবার গীতাপাঠেই শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয়৷
শ্লোক ৩৮-৩৯
য্স্যান্তঃকরণং নিত্যং গীতায়াং রমতে সদা৷
স সাগ্নিকঃ সদা জাপী ক্রিয়াবান্ স চ পণ্ডিতঃ ॥৩৮॥
দর্শণীয়ঃ স ধনবান্ স যোগী জ্ঞানবান অপি৷
স এব যাজ্ঞিকো যাজী সর্ববেদার্থদর্শকঃ ॥৩৯॥
অর্থ: যাঁর অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবিষ্ট, তিনিই প্রকৃষ্ট সাগ্নিক, সর্বদা জপী, ক্রিয়াবান, এবং তিনিই প্রকৃত পণ্ডিত৷ তিনিই দর্শণীয়, তিনিই ধনবান, তিনিই যোগী বা প্রকৃত জ্ঞানবান এবং তিনিই যাজ্ঞিক, যাজনকারী এবং তিনিই সর্ব বেদার্থ দর্শক৷
শ্লোক ৪০
গীতায়াঃ পুস্তকং যত্র নিত্যপাঠশ্চ বর্ততে৷
তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে ॥৪০॥
অর্থ: যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে, এ জগতে সেখানে প্রয়াগাদি সর্ব তীর্থ সর্বদা অবস্থান করেন৷
শ্লোক ৪১
নিবসন্তি সদা দেহে দেহশেষেহপি সর্বদা৷
সর্বে দেবাশ্চ ঋষয়ো যোগিনো দেহরক্ষকাঃ ॥৪১॥
অর্থ: সর্বদা গীতা অধ্যায়্নকারীর দেহে, বা দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে দেবতা,ঋষি বা যোগীরা অবস্থান করেন৷
শ্লোক ৪২
গোপালো বালকৃষ্ণোহপি নারদধ্রুবপার্ষদৈঃ৷
সহায়ো জায়তে শীঘ্রং য্ত্র গীতা প্রবর্ততে ॥৪২॥
অর্থ: যেখানে গীতা বর্তমান থাকেন, সেখানে নারদ, ধ্রুব আদি পার্ষদবৃন্দসহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায়-রূপে আবির্ভূত হন৷
শ্লোক ৪৩
য্ত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা৷
মোদতে তত্র শ্রীকৃষ্ণো ভগবান্ রাধয়া সহ ॥৪৩॥
অর্থ: যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ সে স্থানে শ্রীরাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন৷
শ্লোক ৪৪
ভগবান উবাচ
গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম্৷
গীতা মে জ্ঞানমত্যুগ্রং গীতা মে জ্ঞানমব্যয়্ম্ ॥৪৪॥
অর্থ: শ্রীভগবান বললেন,- হে পার্থ ! গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার-স্বরূপ, গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয়-জ্ঞান ৷
শ্লোক ৪৫
গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম্৷
গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরু ॥৪৫॥
অর্থ: গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, বিশেষ কি গীতাই আমার পরম গুরু৷
শ্লোক ৪৬
গীতাশ্রয়েহ্হং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং৷
গীতাজ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকীং পালয়াম্যহম্ ॥৪৬॥
অর্থ: গীতার আশ্রয়েই আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ৷ এই গীতাজ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করে থাকি৷
শ্লোক ৪৭
গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়ঃ৷
অর্ধমাত্রাহরা নিত্যমনির্বাচ্যপদাত্মিকা ॥৪৭॥
অর্থ: অর্ধমাত্রা-স্বরূপা নিত্য অনির্বাচ্যপদাত্মিকা গীতাই আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা- তা নিঃসংশয়ে জানবে৷
শ্লোক ৪৮
গীতা নামানি বক্ষামি গুহ্যানি শৃণু পাণ্ডব৷
কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ ॥৪৮॥
অর্থ: হে পাণ্ডব ! গীতার যে নামসমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয়, সেই গোপনীয় নাম সকল বলছি, শ্রবণ কর৷
শ্লোক ৪৯-৫১
গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা৷
ব্রহ্মাবলির্ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী ॥৪ঌ॥
অর্ধ মাত্রা চিদা নন্দা ভবঘ্নী ভ্রান্তিনাশিনী৷
বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী ॥৫০॥
ইত্যেতানি জপেন্নিত্যং নরো নিশ্চলমানসঃ৷
জ্ঞান সিদ্ধিং লভেন্নিত্যং তথান্তে পরমং পদম্ ॥৫১॥
অর্থ: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, র্ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবঘ্নী, ভ্রান্তি-নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী- যে মানুষ অচঞ্চলচিত্তে এই গুপ্ত নাম সমূহ নিত্য জপ করেন, তিনি দিব্যজ্ঞান-সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন৷
শ্লোক ৫২
পাঠেহসমর্থঃ সম্পূর্ণে তদর্ধংপাঠমাচরেৎ৷
তদা গোদানজং পুণ্যং লভতে নাত্র সংশয়ঃ ॥৫২॥
অর্থ: সম্পূর্ণ গীতাপাঠে অসমর্থ হলে তার অর্ধাংশ পাঠ করবে৷ তাতে নিঃসন্দেহে গো-দান জনিত পুণ্য লাভ হবে৷
শ্লোক ৫৩
ত্রিভাগং পঠমানস্তু সোমযাগফলং লভেৎ৷
ষড়ংশং জপমানস্ত্ত গঙ্গাস্নানফলং লভেৎ ॥৫৩॥
অর্থ: এক-তৃতীয়াংশ গীতা পাঠে সোম-যজ্ঞের ফল এবং এক-ষষ্ঠাংশ জপে গঙ্গাস্নান ফল লাভ করবে৷
শ্লোক ৫৪
তথাধ্যায়্দ্বয়ং নিত্যং পঠমানো নিরন্তরম্৷
ইন্দ্রলোকমবাপ্নোতি কল্পমেকং বসেদ্ ধ্রুবম্ ॥৫৪॥
অর্থ: যিনি নিষ্ঠাসহকারে নিত্য গীতার দুটি অধ্যায় পাঠ করেন, তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল বাস করেন৷
শ্লোক ৫৫
একমধ্যায়্কং নিত্যং পঠতে ভক্তি সংযুতঃ৷
রুদ্রলোকমবাপ্নোতি গণো ভূত্বা বসেচ্চিরম্ ॥৫৫॥
অর্থ: যিনি ভক্তি সহ্কারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন, তিনি চির কালের জন্য রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন৷
শ্লোক ৫৬
অধ্যায়ার্ধঞ্চ পাদং বা নিত্যং যঃ পঠতে জনঃ৷
প্রাপ্নোতি রবিলোকং স মন্বন্তরসমাঃ শতম্ ॥৫৬॥
অর্থ: যে ব্যক্তি অর্ধ-অধ্যায় বা এক-চতুর্থাংশ নিত্য পাঠ করেন, তিনি শতমন্বন্তর সমকাল রবিলোক প্রাপ্ত হন৷
শ্লোক ৫৭
গীতায়াঃ শ্লোকদশকং সপ্তপঞ্চচতুষ্টয়্ম্ ৷
ত্রিদ্ব্যেকমর্ধমথ বা শ্লোকানাং যঃ পঠেন্নরঃ ৷
চন্দ্রলোকমবাপ্নোতি বর্ষাণামযুতং তথা ॥৫৭॥
অর্থ: যে ব্যক্তি এই গীতার দশটি বা সাতটি বা পাঁচটি বা তিনটি বা দুটি বা একটি বা অর্ধশ্লোকও শ্রদ্ধাসহকারে পাঠ করেন, তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযুতবর্ষকাল বাস করেন৷
শ্লোক ৫৮
গীতার্ধমেকপাদঞ্চ শ্লোকমধ্যায়মেব চ৷
স্মরংস্ত্যক্ত্বা জন্মো দেহং প্রয়াতি পরমং পদম্ ॥৫৮॥
অর্থ: যিনি গীতার অর্ধভাগ, একপাদ, বা একটি অধ্যায় বা শ্লোকও স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তিনি পরমপদ লাভ করেন৷
শ্লোক ৫৯
গীতার্থমপি পাঠং বা শৃণুয়াদন্তকালতঃ৷
মহাপাতকযুক্তোহপি মুক্তিভাগী ভবেজ্জনঃ ॥৫৯॥
অর্থ: মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতকযুক্ত ব্যক্তিও মুক্তিভাগী হয়৷
শ্লোক ৬০
গীতাপুস্তক সংযুক্তঃ প্রাণংত্যক্ত্বা প্রয়াতি যঃ৷
স বৈকুণ্ঠমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে ॥৬০॥
অর্থ: যিনি গীতাপুস্তক-সংযুক্ত হয়ে দেহ্ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন৷
শ্লোক ৬১
গীতাধ্যায়স মাযুক্তো মৃতো মানুষ তাং ব্রজেৎ৷
গীতাভ্যাসং পুনঃ কৃত্বা লভতে মুক্তিমুত্তমাম্ ॥৬১॥
অর্থ: গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে, পুনরায় সে মনুষ্যজন্ম লাভ করে গীতাভ্যাসের দ্বারা উত্তমা-মুক্তি লাভ করেন৷
শ্লোক ৬২
গীতেত্যুচ্চারসংযুক্তো ম্রিয়োমাণো গতিং লভেৎ॥৬২॥
অর্থ: গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্ গতি লাভ হয়৷
শ্লোক ৬৩
য্দ্ যৎ কর্ম চ সর্বত্র গীতাপাঠ প্রকীর্তিমৎ৷
তত্তৎ কর্ম চ নির্দোষং ভূত্বা পূর্ণত্বমাপ্নুয়াৎ ॥৬৩॥
অর্থ: যে সমস্ত কর্ম গীতাপাঠ সহকারে অনুষ্ঠিত হয়, সে সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে৷
শ্লোক ৬৪
পিতৃনুদ্দিশ্য যঃ শ্রাদ্ধে গীতাপাঠং করোতি হি৷
সন্ত্তষ্টাঃ পিতরস্তস্য নিরয়াদ্ যান্তি স্বর্গতিম্ ॥৬৪॥
অর্থ: পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতাপাঠ করেন, তাঁর পিতৃগণ সন্ত্তষ্ট হন ও নরক থেকে স্বর্গে গমন করেন৷
শ্লোক ৬৫
গীতাপাঠেন সন্ত্তষ্টাঃ পিতরঃ শ্রাদ্ধতর্পিতাঃ৷
পিতৃলোকং প্রয়ান্ত্যেব পুত্রাশীর্বাদতৎপরাঃ ॥৬৫॥
অর্থ: শ্রাদ্ধকালে গীতাপাঠ দ্বারা শ্রাদ্ধতর্পিত পিতৃগণ, সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোক গমন করেন৷
শ্লোক ৬৬
গীতাপুস্তকদানঞ্চ ধেনুপুচ্ছ সমন্বিতম্ ৷
কৃত্বা চ তদ্দিনে সম্যক্ কৃতার্থো জায়তে জনঃ ॥৬৬॥
অর্থ: চামর সমন্বিত গীতাগ্রন্থ দান করলে সেই দিনেই মানুষ সম্যক্ ভাবে কৃতার্থতা লাভ করে৷
শ্লোক ৬৭
পুস্তকং হেমসংযুক্তং গীতায়াঃ প্রকরোতি যঃ ৷
দত্ত্বা বিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম্ ॥৬৭॥
অর্থ: পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, তাঁর আর জন্ম হয় না৷
শ্লোক ৬৮
শতপুস্তকদানঞ্চ গীতায়াঃ প্রকরোতি যঃ
স যাতি ব্রহ্মসদনং পুনরাবৃত্তিদুর্লভম্ ॥৬৮॥
অর্থ: যিনি একশতখানি গীতা দান করেন, তিনি পুনরাবৃত্তিদুর্লভ ব্রহ্মধামে গমন করেন৷
শ্লোক ৬৯
গীতাদানপ্রভাবেন সপ্তকল্পমিতা সমাঃ৷
বিষ্ণুলোকমবাপ্যন্তে বিষ্ণুনা সহ মোদতে ॥৬৯॥
অর্থ: গীতাদান-প্রভাবে সপ্ত-কল্পকাল যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন৷
শ্লোক ৭০
সম্যক্ শ্রুত্বা চ গীতার্থং পুস্তকং যঃ প্রদাপয়েৎ৷
তস্মৈ প্রীতং শ্রীভগবান্ দদাতি মানসেপ্সিতম্ ॥৭০॥
অর্থ: যিনি গীতার্থ সম্যকভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন, শ্রীভগবান প্রীত হয়ে তাঁর মনোঅভীষ্ট পূরণ করেন৷
শ্লোক ৭১
ন শৃণোতি ন পঠতি গীতামমৃতরূপিণীম্ ৷
হ্স্তাত্ত্যক্ত্বামৃতং প্রাপ্তং স নরো বিষ মশ্নুতে ॥৭১॥
অর্থ: যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে, সে হ্স্তস্থিত অমৃত পরিত্যাগ করে বিষ ভক্ষণ করে৷
শ্লোক ৭২
জনঃ সংসারদুঃখার্তো গীতাজ্ঞানং সমালভেৎ৷
পীত্বা গীতামৃতং লোকে লব্ধা ভক্তিং সুখী ভবেৎ ॥৭২॥
অর্থ: মরজগতে সংসার-দুঃখার্তজন গীতাজ্ঞান লাভ করে ও গীতামৃত পান করে ভগবদ্-ভক্তির আশ্রয় লাভ করে ও সুখী হয়৷
শ্লোক ৭৩
গীতামাশ্রিত্য বহবো ভূভূজো জনকাদয়ঃ৷
নির্ধূতকল্মষা লোকে গতাস্তে পরমং পদম্ ॥৭৩॥
অর্থ: জনকাদি বহু রাজর্ষি গীতা-জ্ঞান আশ্রয়েই নিষ্পাপ থেকে পরমপদ লাভ করেছেন৷
শ্লোক ৭৪
গীতাসু ন বিশেষোহস্তি জনেষূচ্চাবচেষু চ৷
জ্ঞানেষ্বেব সমগ্রেষু সমা ব্রহ্মস্বরূপিণী ॥৭৪॥
অর্থ: গীতাপাঠে উচ্চ-নীচ কুলের বিচার নাই৷ শ্রদ্ধালু মাত্রেই গীতাপাঠের অধিকারী৷ যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিণী৷
শ্লোক ৭৫
যোহভিমানেন গর্বেণ গীতানিন্দাং করোতি চ ৷
স যাতি নরকং ঘোরং যাবদাহূতসংপ্লবম্ ॥৭৫॥
অর্থ: যে ব্যক্তি অভিমান বা গর্বভরে গীতার নিন্দা করে, সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে৷
শ্লোক ৭৬
অহঙ্কারেণ মূঢ়াত্মা গীতার্থং নৈব মন্যতে ৷
কুম্ভীপাকেষু পচ্যেত যাবৎ কল্পক্ষয়ো ভবেৎ ॥৭৬॥
অর্থ: যে মূঢ়াত্মা অহঙ্কারে স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে, সে কল্পক্ষয় কালপর্যন্ত কুম্ভীপাক নরকে পচতে থাকে৷
শ্লোক ৭৭
গীতার্থং বাচ্য মানং যো ন শৃণোতি সমাসতঃ৷
স শূকরভবাং যোনিমনেকামধিগচ্ছতি ॥৭৭॥
অর্থ: সম্যক রূপে গীতার অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না, সে পুনঃ পুনঃ শূকরযোনি প্রাপ্ত হয়৷
শ্লোক ৭৮
চৌর্য্যং কৃত্বা চ গীতায়াঃ পুস্তকং যঃ সমানয়েৎ৷
ন তস্য সফলং কিঞ্চিৎ পঠনঞ্চ বৃথা ভবেৎ ॥৭৮॥
অর্থ: গীতা-পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে, তার কিছুই সফল হয় না, এবং পাঠও বৃথা হয়ে যায়৷
শ্লোক ৭৯
যঃ শ্রুত্বা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থতঃ৷
নৈব তস্য ফলং লোকে প্রমত্তস্য য্থা শ্রমঃ ॥৭৯॥
অর্থ: যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থত আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের মতো সে কোন ফলই পায় না৷
শ্লোক ৮০
গীতাং শ্রুত্বা হিরণ্যঞ্চ ভোজ্যং পট্টাম্বরং তথা৷
নিবেদয়েৎ প্রদানার্থং প্রীতয়ে পরমাত্মনঃ ॥৮০॥
অর্থ: ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য৷
শ্লোক ৮১
বাচকং পূজয়েদ্ভক্ত্যা দ্রব্যবস্ত্রাদ্যুপস্করৈঃ৷
অনেকৈর্বহুধা প্রীত্যা তুষ্যতাং ভগবান্ হরি ॥৮১॥
অর্থ: ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে বহুপ্রকার দ্রব্য বস্ত্রাদি উপচার-দ্বারা ভক্তিপূর্বক পূজা করা উচিত৷
শ্লোক ৮২
সূত উবাচ
মাহাত্ম্যমেতদগীতায়াঃ কৃষ্ণপ্রোক্তং পুরাতনম্৷
গীতান্তে পঠতে যস্তু যথোক্তফলভাগ্ ভবেৎ ॥৮২॥
অর্থ: সুত গোস্বামী বললেন- ভগবান শ্রীকৃষ্ণ-কথিত এই সনাতন গীতামাহাত্ম্য, যিনি গীতাপাঠান্তে পাঠ করেন, তিনি যথোক্ত ফলভাগী হন৷
শ্লোক ৮৩
গীতায়াঃ পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব যঃ পঠেৎ৷
বৃথা পাঠফলং তস্য শ্রম এব উদাহৃতঃ ॥৮৩॥
অর্থ: গীতাপাঠ করে যিনি মাহাত্ম্য পাঠ না করেন, তাঁর পাঠফল বৃথা, পণ্ডশ্রম হয়৷
শ্লোক ৮৪
এতন্মাহাত্ম্যসংযুক্তং গীতাপাঠ করোতি যঃ৷
শ্রদ্ধয়া যঃ শৃণোত্যেব পরমাং গতিমাপ্নুয়াৎ ॥৮৪॥
অর্থ: মাহাত্ম্য-সংযুক্তং গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন, তিনি পরমাগতি প্রাপ্ত হন ৷
শ্লোক ৮৫
শ্রুত্বা গীতামর্থযুক্তাং মাহাত্ম্য যঃ শৃণোতি চ৷
তস্য পুণ্যফলং লোকে ভবেৎ সর্বসুখাবহম্ ॥৮৫॥
অর্থ: যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা-মাহাত্ম্য শ্রবণ করেন, ইহলোকে তাঁর পুণ্যফল সর্বসুখের কারণ হয়ে থাকে৷