Last Updated (Monday, 29 November 1999 19:00) Written by Radha Krishna Monday, 16 August 2010 21:23
Last Updated (Monday, 29 November 1999 19:00) Written by Radha Krishna Saturday, 31 January 2009 22:28

।। বিশ্ববিদ্যালয় রিপোর্টার ।।
যথাযোগ্য মর্যাদায় গতকাল শনিবার সারাদেশে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ছাত্র-ছাত্রীরা জ্ঞান অন্বেষণের জন্য বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করেছে। ভক্তরা উপবাস থেকে মায়ের পায়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে।
পূজা উপলক্ষ্যে গতকাল দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছিল সরকারি ছুটি। ঢাকেশ্বরী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, শিব বাড়ী মন্দির, রমনা কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, শাঁখারী বাজার, তাঁতী বাজার, রামসীতা মন্দির, বিহারী লাল জিও মন্দির, ঠাটারী বাজার শিব মন্দির, সচিবালয়, ব্যাংকার্স পূজা পরিষদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা কলেজ ও নর্দান বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়।
প্রতিবারের মত এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠে বসে সবচেয়ে বড় অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের ৪৩ টি বিভাগের সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা পৃথক পৃথক ভাবে পূজা মন্ডপ তৈরি করেন। এর সাজ-সজ্জা করেন বিশ্ববিদ্যালয়ের চারম্নকলা অনুষদের শিক্ষার্থীরা।
পঞ্চমী তিথিতে জগন্নাথ হলে সরস্বতী পূজা শুরম্ন হয়। সকালে ভক্তরা আসেন মা দেবীর কাছে জ্ঞান বৃদ্ধির আরাধনায় আর্চনা করতে। সকাল বেলায় ছোট্ট শিশুদের হাতে খড়ি দেন তাদের মায়েরা। তারা মা দেবীর আশীর্বাদের জন্য বাচ্চাদের হাতে কাগজ-কলম তুলে দেন। বেলা বাড়তে থাকলে জগন্নাথ হলে পূজারী আর দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।
পরে জগন্নাথ হলের পূজা মন্ডপ পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি অধ্যাপক হারম্নন অর রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাসহ কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
সন্ধ্যায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে ছাত্রদল নেতা-কর্মীরাও জগন্নাথ হলের পূজা মন্ডপ পরিদর্শনে যান।
সকালে সরকারি হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের বানী আর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়াম্যান এইচ এম এরশাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ এইচ. এম. গোলাম রেজা। সন্ধ্যায় বদরম্নন্নেসা কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ডা. মোসত্দফা জালাল মহি উদ্দিন এমপি। অন্যান্যের মধ্যে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সরোয়ার কবির ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান(এফ. আর)।
সরস্বতী পূজা উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের মধ্যে ছিল অঞ্জলি প্রদান, বিদ্যামাতার আরাধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্যাম্পাস ও সিটি ক্যাম্পাসে পৃথকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড.এম. শামসুল হক।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের পূর্ব পাশে প্রসত্দাবিত মন্দির প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র পূজা অর্চনার উদ্বোধন করেন। এসময় রাজশাহীস্থ ভারতীয় হাই কমিশনার পি কে মুন্সী, মিসেস পি কে মুন্সী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত, বিশ্ববিদ্যালয়ের অন্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ভাবে ও বিভিন্ন বিভাগ ও হলগুলোর মন্ডপে আয়োজন করা হয় বিদ্যা বাণী অর্চনা ও বিভিন্ন কর্মসূচি।
সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেন্দ্রীয়ভাবে পূজা উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরম্নজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথর্ী, কর্মকর্তা ও কর্মচারীরা।এছাড়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান,পদার্থ বিজ্ঞান,ফার্মেসী বিভাগসহ বিভিন্ন বিভাগ ও হলগুলোতে আয়োজন করা হয় এ উৎসবের।
ফুলবাড়ি সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়িতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ মন্দির ও পাড়া মহলস্নায় আয়োজন করা হয়। প্রতিটি পূজামণ্ডপকে বিভিন্ন আলোকসজ্জায় সাজানো হয়।
সকালে হিন্দু সম্প্রদায়ের শিক্ষাথর্ীরা বিদ্যার দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে। সকাল থেকেই প্রতিটি পূজা মণ্ডপে ধর্মপ্রাণ নর-নারীদের সমাগম ঘটে।
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা জানান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান আশ্বাফুল আলম খান বিভিন্ন পূজা মেলা পরিদর্শন করেন। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন মণ্ডল, সাংবাদিক বিবেক বিশ্বাসসহ বিভিন্ন সুধীজন এ সময় তার সঙ্গে ছিলেন।
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, পাঁচবিবি উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়নে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। ভুক্ত হৃদয়ে জ্ঞানের আলো ছড়াতে সফেদ রাজহাঁসের পিঠে চেপে মাঘ মাসের পঞ্চম তিথিতে পৃথিবীতে আসেন বিদ্যার দেবী। তাকে সন্তুষ্ট করতে উপজেলার উচাই বালিকা, উচাই জেরকা ও আগাইর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পূজা মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। মাঘ সংক্রানত্দির পঞ্চম তিথিতে হংস বাহনে চড়ে মা দুর্গাদুহিতা বিদ্যাদেবী সরস্বতী ঘুরে ফিরবেন হিন্দুভক্ত গৃহে। বিদ্যাবাণী সুরের দেবী সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাড়ম্বরে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। জেলার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া ও মন্দির গৃহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সরস্বতী পূজা পালনের বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টায় বাণী অর্চনা, ৯টায় পুষ্পাঞ্জলী প্রদান, দুপুর ১২টায় প্রসাদ বিতরণ। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বাকৃতি সংবাদদাতা জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনন্দঘন পরিবেশে উদযাপিত হল সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির কমিটি ও সনাতন সংঘ আয়োজিত এ পূজা অনুষ্ঠানের কর্মসূচি সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরম্ন হয়। সকাল সাড়ে দশটায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাকৃবি ভিসি প্রফেসর ড. এম. এ সাত্তার মণ্ডল। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কয়রা, (খুলনা) সংবাদদাতা জানান, কয়রা বিদ্যাপীঠগুলো ছাড়াও মন্দিরে, গৃহে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে সরস্বতী পূজা উদযাপন হয়েছে। এ উপলক্ষে কয়রা উপজেলার হড্ডা মাধ্যমিক বিদ্যালয়, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, চানি্নরচক এল,সি মাধ্যমিক বিদ্যালয়, চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়সহ ৩ নং কয়রা সার্বজনীন পূজা মন্দির, বেদকাশী পূজা মন্দির ও বড়বাড়ী মাষ্টার অচিনত্দ সরকারের বাড়ীতে পূজার বর্ণাঢ্য আয়োজন করা হয়।
রূপগঞ্জ সংবাদদাতা জানান, রূপগঞ্জ উপজেলার বেশ ক'টি বিদ্যাপীঠ ও মন্দিরে সরস্বতী পূজা উদযাপন করা হয়। পূজা মন্ডবে কোমলমতি শিশু থেকে শুরম্ন করে বিশ্ববিদ্যালয়ে পড় ুয়া শিক্ষাথর্ীরা কলম, বই, খাতা নিয়ে পূজা উদযাপন করে। কর্মসূচির মধ্যে ছিল বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ। মুড়াপাড়া একতা যুব সংঘে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন মানিক চন্দ্র দাস, সমীর চন্দ্র বণিক, উৎপল চন্দ্র ঘোষ, বাদল চন্দ্র সাহা, নয়ন চন্দ্র সাহা, রিপন চন্দ্র পাল প্রমুখ।
সৌজন্যে: দৈনিক ইত্তেফাক, ঢাকা, ফেব্রুয়ারি ০১, ২০০৯, রবিবার : মাঘ ১৯, ১৪১৫
Last Updated (Monday, 29 November 1999 19:00) Written by Radha Krishna Saturday, 31 January 2009 22:22
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেন্দ্রীয়ভাবে পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া পদার্থবিজ্ঞান, নৃবিজ্ঞানসহ কয়েকটি বিভাগে আলাদাভাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়। দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান মুক্তমঞ্চসহ কয়েকটি বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপাচার্য বলেন, এ ধরনের সার্বজনীন মিলনমেলার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে আত্মার বন্ধন সুদৃঢ় হবে। এছাড়া তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।Last Updated (Monday, 29 November 1999 19:00) Written by Radha Krishna Saturday, 31 January 2009 22:18
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হাটহাজারীতে পূজা মন্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুবর্ৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসের পূজা মণ্ডপে এই ঘটনা ঘটে। এসময় ছাত্র, শিৰকসহ কয়েক জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন- অরুন চন্দ্র সেন ও নারায়ণ গোস্বামী নামে দুই জন শিৰক।Last Updated (Monday, 29 November 1999 19:00) Written by Radha Krishna Saturday, 31 January 2009 22:10

সৌজন্যে: ভোরের কাগজ, ঢাকা, ফেব্রুয়ারি ০১, ২০০৯, রবিবার : মাঘ ১৯, ১৪১৫
Page 1 of 3