ব্রিটেনে প্রথম হিন্দু স্কুল



Last Updated (Sunday, 18 January 2009 23:38)
Written by Radha Krishna
Sunday, 10 August 2008 18:16
সংবাদসংস্থা লণ্ডন
এই প্রথম হিন্দু স্কুল চালু করল ব্রিটেন সরকার। গত কাল চার-পাচ বছর বয়সী ২৩ জন ছাত্র নিয়ে শুরু হল তাদের যাত্রা। আপাতত একটি অস্থায়ী ঠিকানায় পঠনপাঠন শুরু করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের আশা, বছর খানেকের মধ্যে স্থায়ী ভাবে চালু করা যাবে সেটি। প্রধান শিক্ষিকা জানিয়েছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি ভারতীয় দর্শন, যোগাসন, মনোসংযোগ ও ভগবত গীতা পাঠের উপর জোর দেওয়া হবে। ব্রিটেনে এখন অন্তত দশ লক্ষ হিন্দু থাকেন। হিন্দু ছাত্ররাই যাতে অগ্রাধিকার পায়, তাই স্থানীয় একটি মন্দিরের অনুমোদন নিয়ে তবেই এই স্কুলে ভর্তি নেওয়া হবে ছাত্রদের। এর পর লেসেস্টারে আরও একটি হিন্দু স্কুল চালু করার পরিকল্পনাও রয়েছে সরকারের।